devotionally made & hosted in India
Search
Mic
Android Play StoreIOS App Store
Ads Subscription Disabled
বা
Setting
Clock
Ads Subscription DisabledRemove Ads
X

2024 যম দ্বিতীয়ার দিন ও সময় New Delhi, NCT, India-এর জন্য

DeepakDeepak

2024 যম দ্বিতীয়া

iOS Shubh Diwali AppAndroid Shubh Diwali App
Install Shubh Diwali App to get Diwali Puja Muhurta, Puja Vidhi, Aarti, Chalisa and more at one place
New Delhi, India
যম দ্বিতীয়া
3rd
নভেম্বর 2024
Sunday / রবিবার
ভগবান যমরাজ নিজের বাহন মহিষের উপর আরোহণ করে গমন করছেন
Lord Yamaraja ridding on His mount buffalo

যম দ্বিতীয়া পূজা মুহূর্ত

যম দ্বিতীয়া রবিবার, নভেম্বর 3, 2024
যম দ্বিতীয়া অপরাহ্ন মুহূর্ত - 01:10 পি এম থেকে 03:22 পি এম
সময়কাল - 02 ঘন্টা 12 মিনিট
ভাই দুজ রবিবার, নভেম্বর 3, 2024
দ্বিতীয়া তিথি শুরু - নভেম্বর 02, 2024 তারিখে 08:21 পি এম টায়
দ্বিতীয়া তিথি শেষ - নভেম্বর 03, 2024 তারিখে 10:05 পি এম টায়

দ্রষ্টব্য: সমস্ত সময় New Delhi, India এর স্থানীয় সময় অনুযায়ী 12 ঘণ্টা প্রারূপে এবং ডি.এস.টি সমন্বয় (যদি প্রযোজ্য হয়) সহ দেখানো হয়েছে।
মধ্যরাতের পরের সময়ের সঙ্গে পরবর্তী দিনের তারিখ যুক্ত করা হয়েছে। পঞ্চাঙ্গে দিন সূর্যোদয়ে শুরু হয় এবং সূর্যোদয়ে শেষ হয়।

2024 যম দ্বিতীয়া

কার্তিক মাসের দ্বিতীয়া তিথিতে যম দ্বিতীয়া পালিত হয়। বেশিরভাগ ক্ষেত্রে যম দ্বিতীয়া দীপাবলির পূজার দুই দিন পরে আসে। যম দ্বিতীয়ার পবিত্র পর্বে মৃত্যুর দেবতা যমরাজের পূজা-অর্চনা করা হয়। যমদেবের সঙ্গে ভগবান চিত্রগুপ্ত ও যমদূতদেরও পূজা যম দ্বিতীয়ার দিন করা হয়।

যম দ্বিতীয়ার পূজার জন্য অপরাহ্ন কাল সবচেয়ে উপযুক্ত সময়। অপরাহ্ন কালে যমরাজের পূজার আগে সকালবেলা যমুনা স্নান করার পরামর্শ দেওয়া হয়। পূজার পর ভগবান যমকে অবশ্যই অর্ঘ্য নিবেদন করা উচিত।

যম পূজা ছাড়াও এই দিনটি ভাই দুজ হিসেবে অত্যন্ত জনপ্রিয়। পৌরাণিক কাহিনি অনুসারে কার্তিক দ্বিতীয়ার দিন দেবী যমুনা তাঁর ভাই যমরাজকে নিজের বাড়িতে ভোজন করিয়েছিলেন। সেই সময় থেকেই এই দিনটি যম দ্বিতীয়া নামে পরিচিত। শাস্ত্র অনুসারে যে বোনেরা এই শুভ উপলক্ষে ভাইদের ভোজন করান, তাঁরা অখণ্ড সৌভাগ্যবতী হওয়ার আশীর্বাদ লাভ করেন। এই দিন বোনের বাড়িতে ভোজন করলে ভাইয়েরা দীর্ঘায়ু লাভ করেন। তাই ভাই দুজের দিন বোনেরা ভাইদের জন্য রান্না করেন এবং নিজের হাতে তাঁদের খাওয়ান।

যম দ্বিতীয়া অর্ঘ্য মন্ত্র

যম দ্বিতীয়ার পবিত্র উপলক্ষে নিম্নোক্ত মন্ত্র উচ্চারণ করে ভগবান যমকে অর্ঘ্য নিবেদন করা উচিত -

যম দ্বিতীয়া মন্ত্র

এহ্যেহি মার্তণ্ডজ পাশহস্ত যমান্তকালোকধরামরেশ।
ভ্রাতৃদ্বিতীয়াকৃতদেবপূজাং গৃহাণ চার্ঘ্যং ভগবন্নমোঽস্তু তে॥

ভাবার্থ - হে সূর্যপুত্র! হে হাতে পাশ ধারণকারী! হে যম! হে অন্তক! হে লোকসমূহের ধারণকর্তা! হে দেবতাদের অধিপতি! আপনি আমার আবাহন গ্রহণ করে এখানে আগমন করুন। ভ্রাতৃ দ্বিতীয়ার উপলক্ষে সম্পাদিত এই দেবপূজা এবং নিবেদিত অর্ঘ্য গ্রহণ করুন। হে ভগবন! আপনাকে বারংবার নমস্কার।

Name
Name
Email
Sign-in with your Google account to post a comment on Drik Panchang.
Comments
Show more ↓
❮
Kalash
কপিরাইট নোটিশ
PanditJi Logo
সব ছবি ও ডেটা - কপিরাইট
Ⓒ www.drikpanchang.com
গোপনীয়তা নীতি
Drik Panchang and the Panditji Logo are registered trademarks of drikpanchang.com
Android Play StoreIOS App Store
Drikpanchang Donation