devotionally made & hosted in India
Search
Mic
Android Play StoreIOS App Store
Ads Subscription Disabled
বা
Setting
Clock
Ads Subscription DisabledRemove Ads
X

2021 দীপাবলির সময় হনুমান পূজার দিন ও সময় New Delhi, NCT, India-এর জন্য

DeepakDeepak

2021 হনুমান পূজা

iOS Shubh Diwali AppAndroid Shubh Diwali App
Install Shubh Diwali App to get Diwali Puja Muhurta, Puja Vidhi, Aarti, Chalisa and more at one place
New Delhi, India
হনুমান পূজা
3rd
নভেম্বর 2021
Wednesday / বুধবার
দীপাবলি হনুমান পূজা
Lord Hanuman

হনুমান পূজার সময়

বুধবার, নভেম্বর 3, 2021 তারিখে দীপাবলি হনুমান পূজা
দীপাবলি হনুমান পূজার মুহূর্ত - 11:39 পি এম থেকে 12:31 এ এম, নভেম্বর 04
সময়কাল - 00 ঘন্টা 52 মিনিট
বুধবার, নভেম্বর 3, 2021 তারিখে কালী চতুর্দশী
চতুর্দশী তিথি শুরু - নভেম্বর 03, 2021 তারিখে 09:02 এ এম টায়
চতুর্দশী তিথি শেষ - নভেম্বর 04, 2021 তারিখে 06:03 এ এম টায়

দ্রষ্টব্য: সমস্ত সময় New Delhi, India এর স্থানীয় সময় অনুযায়ী 12 ঘণ্টা প্রারূপে এবং ডি.এস.টি সমন্বয় (যদি প্রযোজ্য হয়) সহ দেখানো হয়েছে।
মধ্যরাতের পরের সময়ের সঙ্গে পরবর্তী দিনের তারিখ যুক্ত করা হয়েছে। পঞ্চাঙ্গে দিন সূর্যোদয়ে শুরু হয় এবং সূর্যোদয়ে শেষ হয়।

2021 হনুমান পূজা

হনুমান পূজা ভারতের কিছু অংশে, বিশেষত গুজরাটে, দীপাবলি পূজার একদিন আগে করা হয়। এই দিনেই অযোধ্যার প্রসিদ্ধ হনুমানগড়ি মন্দিরে শ্রী হনুমান জন্মোৎসব পালিত হয়। তবে উত্তর ভারতে অধিকাংশ ভক্ত চৈত্র পূর্ণিমায় হনুমান জন্মোৎসব পালন করেন।

হনুমান পূজা এবং কালী চৌদশ একই দিনে পড়ে। বিশ্বাস করা হয় যে কালী চৌদশের রাতে প্রেতাত্মারা সবচেয়ে শক্তিশালী থাকে। তাই সর্বপ্রকার অশুভ আত্মার হাত থেকে রক্ষা পেতে এবং শক্তি ও বল লাভের জন্য হনুমানজির পূজা করা হয়।

আরেকটি পৌরাণিক কথা অনুসারে, দৈত্যরাজ রাবণকে পরাজিত করে এবং চৌদ্দ বছরের বনবাস সম্পূর্ণ করে ভগবান শ্রীরামের পুনরায় অযোধ্যায় আগমনের আনন্দে দীপাবলি উৎসব পালিত হয়। হনুমানজির ভক্তি ও সমর্পণে সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীরাম হনুমানজিকে বর দিয়েছিলেন যে তাঁর আগে হনুমানজির পূজা করা হবে। এই কারণেই মানুষ দীপাবলির একদিন আগে ভগবান হনুমানের পূজা করেন।

হনুমান জন্মোৎসব পূজা বিধি

এই ব্রতে তাৎকালিক রাত্রিব্যাপিনী তিথি গ্রহণ করা উচিত। যদি তা দুই দিন হয়, তবে দ্বিতীয় দিনে ব্রত করা উচিত। ব্রতী হনুমান জয়ন্তীর ব্রত উপলক্ষে ধনত্রয়োদশীর রাতে ভগবান শ্রীরাম, মাতা জানকী এবং হনুমানজিকে স্মরণ করে ভূমিশয়ন করবেন। তারপর রূপ চতুর্দশীতে অরুণোদয়ের আগে উঠে শ্রীরাম-জানকী এবং হনুমানজিকে পুনরায় স্মরণ করে প্রাতঃস্নানাদি কর্ম সম্পন্ন করবেন। এরপর হাতে জল নিয়ে নিম্নোক্ত সঙ্কল্প গ্রহণ করুন -

মমাখিলানিষ্টনিরসনপূর্বকসকলাভীষ্টসিদ্ধয়ে
তেজোবলবুদ্ধিবিদ্যাধনধান্যসমৃদ্ধ্যায়ুরারোগ্যাদিবৃদ্ধয়ে
চ হনুমদ্ব্রতং তদঙ্গীভূতপূজনং চ করিষ্যে।

উপরোক্ত সঙ্কল্প করার পর হনুমানজির পূর্বপ্রতিষ্ঠিত প্রতিমার সামনে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসুন এবং বিনয়ের সঙ্গে নিম্নোক্ত প্রার্থনা করুন -

অতুলিতবলধামং স্বর্ণশৈলাভদেহং দনুজবনকৃশানুং জ্ঞানিনামগ্রগণ্যম্।
সকলগুণনিধানং বানরাণামধীশং রঘুপতিবরদূতং বাতজাতং নমামি॥

এরপর হনুমানজির যথাবিধি ষোড়শোপচার পূজা করুন। যদি কাছে নদী থাকে, তবে তার জলে, না থাকলে শ্রীজল মিশ্রিত কূপোদক অর্থাৎ কুয়োর জলে তাঁকে স্নান করান। বস্ত্র হিসেবে লাল কৌপীন ও পীতাম্বর পরান। গন্ধ হিসেবে জাফরান মেশানো চন্দন, মুঞ্জ ঘাসের যজ্ঞোপবীত এবং পুষ্প হিসেবে শতপত্র অর্থাৎ হাজারা, কেতকী, করবী ও অন্যান্য হলুদ রঙের ফুল অর্পণ করুন। তারপর অগুরু-তগর ইত্যাদির ধূপ এবং গোঘৃতপূর্ণ সলতের প্রদীপ প্রজ্জ্বলিত করুন। নৈবেদ্যে ঘৃতপক্ক অর্থাৎ ঘিয়ে ভাজা অপূপ (পুয়া) অথবা আটা ঘিয়ে ভেজে গুড় মিশিয়ে মোদক এবং কলা প্রভৃতি ফল নিবেদন করুন। অনন্তর নীরাজন, নমস্কার, পুষ্পাঞ্জলি ও প্রদক্ষিণার পর নিম্নোক্ত প্রার্থনা করুন -

মনোজবং মারুততুল্যবেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমতাং বরিষ্ঠম্।
বাতাত্মজং বানরযূথমুখ্যং শ্রীরামদূতং শিরসা নমামি॥

উপরোক্ত প্রার্থনার পর প্রসাদ বিতরণ করুন এবং সামর্থ্য অনুসারে ব্রাহ্মণভোজন করিয়ে নিজে আহার করুন। রাত্রিকালে দীপাবলি, স্তোত্রপাঠ, গান-বাজনা এবং সঙ্কীর্তন করে জাগরণ করুন। ব্রতের মাহাত্ম্য জানার জন্য হনুমান জয়ন্তী ব্রত কথা পাঠ করুন অথবা শ্রবণ করুন।

যদি কোনো কার্যসিদ্ধির জন্য ব্রত করতে হয়, তবে মার্গশীর্ষ শুক্ল ত্রয়োদশীতে প্রাতঃস্নানাদি করে একটি বেদীর ওপর অক্ষত-পুঞ্জ দিয়ে 13টি পদ্ম তৈরি করুন। সেগুলির ওপর জলপূর্ণ পূজিত কলস স্থাপন করুন। তার ওপর আচ্ছাদিত হলুদ বস্ত্রে 13টি পদ্মের মধ্যে 13টি গিঁটযুক্ত নয় সুতোর পীতসূত্র অর্থাৎ হলুদ সুতো রাখুন। তারপর বেদীর পূজা করে উপরোক্ত বিধি অনুসারে অথবা পদ্ধতির ক্রম অনুযায়ী হনুমানজির পূজা, জপ, ধ্যান, উপাসনা ইত্যাদি করুন। ব্রাহ্মণভোজন ইত্যাদির পর নিজে আহার করে ব্রত সম্পন্ন করুন।

এইভাবে শ্রদ্ধাসহকারে হনুমান জয়ন্তী ব্রত পালন করলে ব্রতীর সমস্ত অভীষ্ট মনোরথ সিদ্ধ হয় এবং তাঁর জ্ঞাত-অজ্ঞাত সকল প্রকার সঙ্কটের নিবারণ হয়।

Name
Name
Email
Sign-in with your Google account to post a comment on Drik Panchang.
Comments
Show more ↓
❮
Kalash
কপিরাইট নোটিশ
PanditJi Logo
সব ছবি ও ডেটা - কপিরাইট
Ⓒ www.drikpanchang.com
গোপনীয়তা নীতি
Drik Panchang and the Panditji Logo are registered trademarks of drikpanchang.com
Android Play StoreIOS App Store
Drikpanchang Donation