
দ্রষ্টব্য: সমস্ত সময় New Delhi, India এর স্থানীয় সময় অনুযায়ী 12 ঘণ্টা প্রারূপে এবং ডি.এস.টি সমন্বয় (যদি প্রযোজ্য হয়) সহ দেখানো হয়েছে।
মধ্যরাতের পরের সময়ের সঙ্গে পরবর্তী দিনের তারিখ যুক্ত করা হয়েছে। পঞ্চাঙ্গে দিন সূর্যোদয়ে শুরু হয় এবং সূর্যোদয়ে শেষ হয়।
অধিকাংশ ক্ষেত্রে গোবর্ধন পূজা দীপাবলি পূজার পরের দিন পড়ে এবং এই দিনটি ভগবান কৃষ্ণ কর্তৃক দেবরাজ ইন্দ্রকে পরাজিত করার স্মরণে পালিত হয়। কখনও কখনও দীপাবলি ও গোবর্ধন পূজার মধ্যে এক দিনের ব্যবধান থাকতে পারে।
ধর্মগ্রন্থে কার্তিক মাসের প্রতিপদ তিথিতে গোবর্ধন পূজা উদ্যাপনের কথা বলা হয়েছে। হিন্দু ক্যালেন্ডারে প্রতিপদ তিথির শুরুর সময়ের ওপর নির্ভর করে গোবর্ধন পূজার দিন অমাবস্যার দিনেই, অর্থাৎ স্বাভাবিকের এক দিন আগেও পড়তে পারে।
গোবর্ধন পূজাকে অন্নকূট পূজাও বলা হয়। এই দিন গম, চালের মতো শস্য, বেসনের তৈরি কড়ি এবং শাকসবজি দিয়ে তৈরি খাবার রান্না করে ভগবান কৃষ্ণকে নিবেদন করা হয়।
মহারাষ্ট্রে এই দিনটি বলি প্রতিপদ বা বলি পাড়োয়া রূপে পালিত হয়। বামন, যিনি ভগবান বিষ্ণুর একটি অবতার, তাঁর রাজা বলির ওপর বিজয় এবং তারপর বলিকে পাতাল লোকে প্রেরণের স্মরণে এই দিনে তাঁকে স্মরণ করা হয়। বিশ্বাস করা হয় যে ভগবান বামনের দেওয়া বরদানের কারণে অসুররাজ বলি এই দিন পাতাল লোক থেকে পৃথিবীলোকে আসেন।
অধিকাংশ ক্ষেত্রে গোবর্ধন পূজার দিন গুজরাটি নববর্ষের দিনের সঙ্গে মিলে যায়, যা কার্তিক মাসের শুক্ল পক্ষের প্রতিপদে পালিত হয়। প্রতিপদ তিথির শুরুর সময়ের ওপর নির্ভর করে গুজরাটি নববর্ষের দিনের এক দিন আগেও গোবর্ধন পূজা পালিত হতে পারে।
গোবর্ধন পূজার সময় ভগবান গোবর্ধনকে স্মরণ করে যথাশক্তি নিম্নলিখিত মন্ত্র জপ করা উচিত -
গোবর্ধন ধরাধার গোকুলত্রাণকারক।
বহুবাহুকৃতচ্ছায় গবাং কোটিপ্রদো ভব॥
অর্থ - হে গোবর্ধন পর্বত! হে পৃথিবীর ধারক! হে গোকুলের রক্ষাকারী! নিজের বিশাল বাহু অর্থাৎ শিখর দ্বারা ছায়া প্রদানকারী শ্রী গোবর্ধননাথ! আপনি আমাকে কোটি কোটি গাভী প্রদান করুন।
নিম্নলিখিত মন্ত্র উচ্চারণ করে গো মাতার কাছে প্রার্থনা করা উচিত -
লক্ষ্মীর্যা লোকপালানাং ধেনুরূপেণ সংস্থিতা।
ঘৃতং বহতি যজ্ঞার্থে মম পাপং ব্যপোহতু॥
অর্থ - যে লক্ষ্মী সমস্ত লোকপাল ও দিকপালের জন্য ধেনু অর্থাৎ গাভীর রূপে বিরাজমান এবং যিনি যজ্ঞ সম্পাদনের জন্য পবিত্র ঘৃত প্রদান করেন, সেই গো-রূপী ভগবতী লক্ষ্মী আমার সমস্ত পাপ সম্পূর্ণরূপে নাশ করুন।