devotionally made & hosted in India
Search
Mic
Android Play StoreIOS App Store
Ads Subscription Disabled
বা
Setting
Clock
Ads Subscription DisabledRemove Ads
X

2026 দীপাবলির জন্য লক্ষ্মী পূজার সময় New Delhi, NCT, India-এর জন্য

DeepakDeepak

2026 লক্ষ্মী পূজা

iOS Shubh Diwali AppAndroid Shubh Diwali App
Install Shubh Diwali App to get Diwali Puja Muhurta, Puja Vidhi, Aarti, Chalisa and more at one place
New Delhi, India
লক্ষ্মী পূজা
8th
নভেম্বর 2026
Sunday / রবিবার
লক্ষ্মী, গণেশ ও সরস্বতী পূজন
Lakshmi Ganesha Saraswati Pujan

প্রদোষ কাল মুহূর্ত

রবিবার, নভেম্বর 8, 2026 তারিখে লক্ষ্মী পূজা
লক্ষ্মী পূজার মুহূর্ত - 05:54 পি এম থেকে 07:50 পি এম
সময়কাল - 01 ঘন্টা 56 মিনিট
প্রদোষ কাল - 05:31 পি এম থেকে 08:09 পি এম
বৃষভ কাল - 05:54 পি এম থেকে 07:50 পি এম
অমাবস্যা তিথি শুরু - নভেম্বর 08, 2026 তারিখে 11:27 এ এম টায়
অমাবস্যা তিথি শেষ - নভেম্বর 09, 2026 তারিখে 12:31 পি এম টায়

অন্যান্য শহরে লক্ষ্মী পূজা মুহূর্ত
06:24 পি এম থেকে 08:24 পি এম - Pune
05:54 পি এম থেকে 07:50 পি এম - New Delhi
06:07 পি এম থেকে 08:09 পি এম - Chennai
06:03 পি এম থেকে 07:59 পি এম - Jaipur
06:07 পি এম থেকে 08:08 পি এম - Hyderabad
05:55 পি এম থেকে 07:51 পি এম - Gurgaon
05:52 পি এম থেকে 07:46 পি এম - Chandigarh
05:20 পি এম থেকে 07:18 পি এম - Kolkata
06:27 পি এম থেকে 08:27 পি এম - Mumbai
06:17 পি এম থেকে 08:20 পি এম - Bengaluru
06:22 পি এম থেকে 08:20 পি এম - Ahmedabad
05:54 পি এম থেকে 07:49 পি এম - Noida

* অন্যান্য শহরের মুহূর্তের সময় সংশ্লিষ্ট শহরগুলির স্থানীয় সময়।

প্রদোষ কাল মুহূর্ত

লক্ষ্মী পূজার মুহূর্ত - 11:39 পি এম থেকে 12:31 এ এম, নভেম্বর 09
সময়কাল - 00 ঘন্টা 53 মিনিট
মহানিশিতা কাল - 11:39 পি এম থেকে 12:31 এ এম, নভেম্বর 09
সিংহ কাল - 12:25 এ এম থেকে 02:42 এ এম, নভেম্বর 09
অমাবস্যা তিথি শুরু - নভেম্বর 08, 2026 তারিখে 11:27 এ এম টায়
অমাবস্যা তিথি শেষ - নভেম্বর 09, 2026 তারিখে 12:31 পি এম টায়

প্রদোষ কাল মুহূর্ত

দীপাবলি লক্ষ্মী পূজার জন্য শুভ চৌঘড়িয়া মুহূর্ত
সকালের মুহূর্ত (চর, লাভ, অমৃত) - 11:27 এ এম থেকে 12:05 পি এম
অপরাহ্নের মুহূর্ত (শুভ) - 01:26 পি এম থেকে 02:48 পি এম
সন্ধ্যার মুহূর্ত (শুভ, অমৃত, চর) - 05:31 পি এম থেকে 10:27 পি এম
রাতের মুহূর্ত (লাভ) - 01:43 এ এম থেকে 03:22 এ এম, নভেম্বর 09
ভোরের মুহূর্ত (শুভ) - 05:00 এ এম থেকে 06:39 এ এম, নভেম্বর 09

সাম্প্রতিক বছরগুলিতে লক্ষ্মী পূজা

2023 - রবিবার, নভেম্বর 12
2024 - শুক্রবার, নভেম্বর 1
2025 - সোমবার, অক্টোবর 20
2027 - শুক্রবার, অক্টোবর 29
2028 - মঙ্গলবার, অক্টোবর 17
2029 - সোমবার, নভেম্বর 5
2030 - শনিবার, অক্টোবর 26
2031 - শুক্রবার, নভেম্বর 14
2032 - মঙ্গলবার, নভেম্বর 2
2033 - শনিবার, অক্টোবর 22

* লক্ষ্মী পূজা এর দিনগুলি New Delhi, India এর জন্য গণনা করা হয়েছে।

দ্রষ্টব্য: সমস্ত সময় New Delhi, India এর স্থানীয় সময় অনুযায়ী 12 ঘণ্টা প্রারূপে এবং ডি.এস.টি সমন্বয় (যদি প্রযোজ্য হয়) সহ দেখানো হয়েছে।
মধ্যরাতের পরের সময়ের সঙ্গে পরবর্তী দিনের তারিখ যুক্ত করা হয়েছে। পঞ্চাঙ্গে দিন সূর্যোদয়ে শুরু হয় এবং সূর্যোদয়ে শেষ হয়।

2026 লক্ষ্মী পূজা | দীপাবলি পূজা

লক্ষ্মী পূজার ব্রত ও অনুষ্ঠান

দীপাবলির দিন ভোরে ঘুম থেকে উঠে নিজ পরিবারের পূর্বপুরুষ ও কুলদেবদেবীর পূজা করে আশীর্বাদ প্রার্থনা করা হয়। অমাবস্যা হওয়ার কারণে এই দিন পূর্বপুরুষদের উদ্দেশে শ্রাদ্ধ পূজাও করা হয়। ঐতিহ্যগতভাবে এই দিন উপবাস রাখা হয়। দেবী লক্ষ্মীর ভক্তরা সারা দিন উপবাস রাখেন এবং সন্ধ্যাবেলা লক্ষ্মী পূজার পরেই অন্ন গ্রহণ করেন।

লক্ষ্মী পূজার প্রস্তুতি

দীপাবলি বা লক্ষ্মী পূজার দিন হিন্দুরা নিজেদের ঘর ও দোকান গাঁদা ফুলের মালা এবং অশোক, আম ও কলার পাতা দিয়ে সাজান। এই দিন কলসে নারকেল স্থাপন করে তা ঘরের প্রধান প্রবেশদ্বারের দুই পাশে রাখা শুভ বলে মনে করা হয়।

লক্ষ্মী পূজার জন্য পর্যাপ্ত উচ্চতাবিশিষ্ট আসনের ডান দিকে লাল বস্ত্র বিছিয়ে তার উপর ভগবান শ্রীগণেশ এবং দেবী লক্ষ্মীর সুন্দর রেশমি বস্ত্র ও অলংকারে সুসজ্জিত মূর্তি স্থাপন করা হয়। আসনের বাম দিকে একটি সাদা বস্ত্র বিছিয়ে তার উপর নবগ্রহ স্থাপন করা হয়।

সাদা কাপড়ের উপর নয়টি স্থানে অক্ষত অর্থাৎ অখণ্ড চালের ছোট ছোট স্তূপ তৈরি করে তার উপর নবগ্রহের বিধিমতো স্থাপনা করা হয়। লাল কাপড়ের উপর গম বা গমের আটা দিয়ে ষোলোটি স্তূপ তৈরি করা হয়। লক্ষ্মী পূজা সম্পূর্ণ বিধিবিধান সহকারে সম্পন্ন করার জন্য লক্ষ্মী পূজা বিধি অনুসরণ করুন।

লক্ষ্মী পূজা মুহূর্ত

লক্ষ্মী পূজা প্রদোষ কালে করা উচিত, যা সূর্যাস্তের পর শুরু হয় এবং প্রায় ২ ঘণ্টা ২৪ মিনিট স্থায়ী হয়। কিছু সূত্র লক্ষ্মী পূজার জন্য মহানিশিতা কালের কথাও বলে। আমাদের মতে মহানিশিতা কাল তান্ত্রিক সম্প্রদায় এবং পণ্ডিতদের জন্য অধিক উপযুক্ত, যাঁরা এই বিশেষ সময়ে লক্ষ্মী পূজা সম্পর্কে অধিক জানেন। সাধারণ মানুষের জন্য প্রদোষ কাল মুহূর্তই উপযুক্ত।

লক্ষ্মী পূজা করার জন্য আমরা চৌঘড়িয়া মুহূর্ত দেখার পরামর্শ দিই না, কারণ সেই মুহূর্তগুলি যাত্রার জন্য উপযুক্ত। লক্ষ্মী পূজার জন্য সবচেয়ে উপযুক্ত সময় প্রদোষ কালে, যখন স্থির লগ্ন বিদ্যমান থাকে। বিশ্বাস করা হয় যে স্থির লগ্নে লক্ষ্মী পূজা করলে লক্ষ্মীদেবী গৃহে স্থায়ীভাবে অবস্থান করেন। তাই লক্ষ্মী পূজার জন্য এই সময়টি সর্বোত্তম বলে মনে করা হয়। বৃষভ লগ্নকে স্থির বলে গণ্য করা হয় এবং দীপাবলি উৎসবের সময় এটি অধিকাংশ ক্ষেত্রে প্রদোষ কালের সঙ্গে মিলে যায়।

লক্ষ্মী পূজার জন্য আমরা নির্ভুল সময় প্রদান করি। আমাদের প্রদর্শিত মুহূর্তের সময়ে অমাবস্যা, প্রদোষ কাল এবং স্থির লগ্ন অন্তর্ভুক্ত থাকে। আমরা স্থান অনুসারে মুহূর্ত প্রদান করি, তাই লক্ষ্মী পূজার শুভ সময় দেখার আগে আপনার শহর নির্বাচন করে নেওয়া উচিত।

অনেক সম্প্রদায়, বিশেষ করে গুজরাটি ব্যবসায়ীরা, দীপাবলি পূজার সময় চোপড়া পূজন করেন। চোপড়া পূজার সময় দেবী লক্ষ্মীর উপস্থিতিতে নতুন হিসাবের খাতা শুরু করা হয় এবং আগামী আর্থিক বছরের জন্য তাঁর আশীর্বাদ প্রার্থনা করা হয়। দীপাবলি পূজা দেওয়ালি পূজা এবং লক্ষ্মী-গণেশ পূজন নামেও পরিচিত।

লক্ষ্মী মন্ত্র

লক্ষ্মী পূজার সময় দেবী লক্ষ্মীর ধ্যান করে যথাশক্তি নিম্নোক্ত মন্ত্র জপ করা উচিত -

ওঁ হ্রীং শ্রীং লক্ষ্ম্যৈ নমঃ।

ভাবার্থ - ওঁ অর্থাৎ পরমাত্মাস্বরূপা, হ্রীং অর্থাৎ মায়া ও শক্তিস্বরূপা এবং শ্রীং অর্থাৎ লক্ষ্মী ও সমৃদ্ধিস্বরূপা ভগবতী লক্ষ্মীকে আমার বারংবার প্রণাম।

দ্রিক পঞ্চাঙ্গের সকল সদস্যের পক্ষ থেকে আপনাকে দীপাবলি 2026-এর আন্তরিক শুভেচ্ছা।

Name
Name
Email
Sign-in with your Google account to post a comment on Drik Panchang.
Comments
Show more ↓
❮
Kalash
কপিরাইট নোটিশ
PanditJi Logo
সব ছবি ও ডেটা - কপিরাইট
Ⓒ www.drikpanchang.com
গোপনীয়তা নীতি
Drik Panchang and the Panditji Logo are registered trademarks of drikpanchang.com
Android Play StoreIOS App Store
Drikpanchang Donation