দ্রষ্টব্য: সমস্ত সময় New Delhi, India এর স্থানীয় সময় অনুযায়ী 12 ঘণ্টা প্রারূপে এবং ডি.এস.টি সমন্বয় (যদি প্রযোজ্য হয়) সহ দেখানো হয়েছে।
মধ্যরাতের পরের সময়ের সঙ্গে পরবর্তী দিনের তারিখ যুক্ত করা হয়েছে। পঞ্চাঙ্গে দিন সূর্যোদয়ে শুরু হয় এবং সূর্যোদয়ে শেষ হয়।
শারদীয় নবরাত্রি সমস্ত নবরাত্রির মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ নবরাত্রি। সেই কারণেই শারদীয় নবরাত্রিকে মহা নবরাত্রি নামেও অভিহিত করা হয়।
এটি চান্দ্র মাস আশ্বিনে, শরৎকালে পড়ে। শরৎকালে পড়ার কারণেই একে শারদীয় নবরাত্রি বলা হয়। নবরাত্রির নয় দিন আদিশক্তি দেবীর নয়টি রূপের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। শারদীয় নবরাত্রি সেপ্টেম্বর বা অক্টোবর মাসে পড়ে। এই নয় দিনের উৎসব দশম দিনে দশেরা বা বিজয়া দশমীর মাধ্যমে সমাপ্ত হয়।
নবরাত্রির নয় দিন ধরে, বিশেষত মহারাষ্ট্র ও গুজরাটে, মহিলারা নয়টি ভিন্ন রঙের পোশাক পরিধান করেন। দিনের রঙ সপ্তাহের সেই দিনের ভিত্তিতে নির্ধারিত হয়। সপ্তাহের প্রতিটি দিন একটি গ্রহ বা নবগ্রহ দ্বারা শাসিত হয় বলে, সেই অনুযায়ী প্রতিটি দিনের জন্য একটি নির্দিষ্ট রঙ নির্ধারণ করা হয়।
নবদুর্গার প্রতিটি রূপ দেবী দুর্গার একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যকে প্রতিনিধিত্ব করে। তাঁর আশীর্বাদ লাভের জন্য প্রতিদিন নবদুর্গাকে একটি নির্দিষ্ট প্রসাদ নিবেদন করা হয়। নবদুর্গার নয়টি রূপের উদ্দেশ্যে নবরাত্রির সময় নিবেদিত নয়টি স্বতন্ত্র নবরাত্রি প্রসাদ সম্পর্কে জেনে নিন।
মহা নবরাত্রির সময় অনুষ্ঠিত দুর্গা পূজা ক্যালেন্ডার সম্পর্কেও আপনার আগ্রহ থাকতে পারে।